নিজস্ব প্রতিবেদন ১৬ নভেম্বার ২০২৪ ০৪:২৬ এ.এম
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছায় সুমাইয়া (১০) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে গত ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
সুমাইয়া উপজেলার কল্যানী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ ব্যাপারে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে সুমাইয়া স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথীরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। সেদিনের পর থেকে আজ ১০ দিন অতিবাহিত হলেও সুমাইয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুমাইয়া নিখোঁজের পর তার পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালালেও অদ্যাবধি তার সন্ধান পাচ্ছে না। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় সুমাইয়ার মা মঞ্জুয়ারা বেগম। তিনি তার মেয়েকে খুঁজে পেতে সবার কাছে করজোড়ে সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশের ওসি আব্দুল কুদ্দুস বলেন, নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। আমাদের অফিসার প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন। সুমাইয়ার স্কুলে খোঁজ-খবর নেওয়া হয়েছে। সিসি টিভি ফুটেজ চেক করা হয়েছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। সুমাইয়াকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১