নিজস্ব প্রতিবেদন ২৮ অক্টোবার ২০২৪ ০৭:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
আগেও একই শহরে কর্মরত ছিলেন দুইজন। দেখা হতো দিনে-রাতে। দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবারও একই শহরে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও সানজিদা আফরিন নিপা।
হারুন-সানজিদার মধ্যে ছিল পরকীয়া প্রেমের সম্পর্ক। প্রেমঘটিত ঘটনা নিয়ে ঘটে যায় তুলকালামকাণ্ড। দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাময়িক বরখাস্ত করা হয় হারুনকে। বদলি করে সংযুক্ত করা হয় রংপুর রেঞ্জে। ঠিক একবছর পর এবার সানজিদাকে বদলি করে রংপুরে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে তাহলে কি এবার সানজিদার সঙ্গে দেখা হবে হারুনের?জানা গেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসা করাতে রাজধানীর বারডেম হাসপাতালে যান ডিএমপির এডিসি সানজিদা। পরে তিনি হাসপাতালে ডেকে নেন ডিএমপির তৎকালীন আরেক এডিসি হারুনকে। অভিযোগ আছে, হাসপাতালে দুইজনকে অপ্রীতিকর অবস্থায় আটক করে সানজিদার স্বামী আজিজুল হক মামুন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের সহায়তায় সানজিদা-হারুনকে আটকে ফেসবুক লাইভ করা হয়।
বিষয়টি নিয়ে সেখানে তুমুল বাক-বিতণ্ড হয়। পরে ওইদিন রাতেই শাহবাগ থানা পুলিশের সহায়তায় ছাত্রলীগের দুইজন নেতাকে থানায় তুলে এনে পুলিশ হেফাজতে নিয়ে বেদম প্রহার করা হয়। এসময় পুলিশের পায়ে থাকা বুট, অস্ত্রের বাট দিয়ে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমের পাঁচটি দাঁত উপরে ফেলা হয়। আরেক নেতা শরীফ আহমেদ মুনিমকে বেদম মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে হারুনকে ডিএমপির পিওএম উত্তর বিভাগে বদলি করা হয়। পরে ১২ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে পাঠানো হয়। গত ১৬ জুলাই পুলিশ অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে হারুনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ২৪ অক্টোবর ডিএমপির এডিসি সানজিদা আফরিনকে বদলি করে রংপুর পাঠানো হয়েছে। তাকে রংপুর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) বদলি করা হয়েছে। তিনি ওইদিনই ডিএমপিতে শেষ অফিস করেছেন। চলতি সপ্তাহে সানজিদা পিটিসিতে অফিস শুরু করবেন।
অন্যদিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা টাইমসকে জানিয়েছেন, হারুন বর্তমানে আমাদের রেঞ্জে সংযুক্ত আছেন। তাকে প্রতিদিন অফিসে আসতে হয়, তবে কোনো চেয়ার-টেবিল তার নামে বরাদ্দ নেই।
সংযুক্তের কারণ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘থানায় তুলে নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনার তদন্ত শেষ হয়নি। একারণে তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। আপাতত এখানেই তাকে থাকতে হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১