নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ০৩:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া থানার দুইজন ওসিকে দেখে নেয়ার হুমকি দিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান রুমি ।
৭ অক্টোবর রাত সাড়ে আটটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এহতেশামুল হাসান রুমি তার আইডি থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে এই হুমকি দিয়েছেন। এহতেশামুল হাসান রুমি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে।
এহতেশামুল হাসান রুমি তার ফেসবুক পোস্টে লিখেন,
বুড়িচং- ব্রাহ্মণপাড়া’র পুলিশ এর কতিপয় কর্মকর্তা, যদি ভাবেন সতর্ক করছি- তাই, যদি ভাবেন থ্রেড দিচ্ছি- তাই, যদি ভাবেন সুপরামর্শ দিচ্ছি- তাই।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে যেয়ে পরিবার-পরিজন, স্ত্রী, সন্তান, বাবা-মার সাথে যারা অসভ্য আচরণ করছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, মামলা অভিযোগ ছাড়াই সাধারণ নেতাকর্মীদের নির্যাতন করছেন, ২০০১ থেকে ২০০৬ এর বুড়িচং- ব্রাহ্মণপাড়া’র অত্যাচারী রহমান দারোগার সাথে একবার কথা বলে নিয়েন। এই দেশটা কিন্তু জোয়ার ভাটার। বোঝেন নাই এক বছরেই দেশের রং বদলে গেছে ।
নিজের পেইজে, আওয়ামী লীগের পেইজে, সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত পেইজ একটিভ সবগুলোতে নাম-ঠিকানা পিতার নাম পরিবার পরিজনের নাম সহ দিয়ে দিব। সারা জীবন মাথার উপর ছড়ি ঘুরবে। আর আল্লাহ পাক সদয় হয়ে ভালো দিন দিলে কুমিল্লায় পোস্টিং করাবো ইনশাআল্লাহ ।
গোয়েন্দার সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল গুলোতে অর্থায়ন ও সমন্বয় করেছিলেন এহতেশামুল হাসান রুমি। রুমিকে গ্রেপ্তারের চেষ্টা করেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জুলাই বিপ্লবে ছাত্রজনতার ওপর হামলার একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, কে কি থ্রেট দিল এটা দেখার বিষয় নয়। আমরা আইন অনুযায়ী কাজ করছি। আইনের বাইরে আমরা কোন কাজ করছি না।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজিদুল ইসলাম বলেন, কারো নামে যদি মামলা থাকে তাহলে আমরা গ্রেপ্তার করবো। অহেতুক কাউকে হয়রানি করবো না। আমরা আইনের কাজ করি। কে হুমকি-ধমকি দিল আমরা তা পরোয়া করি না।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩