শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রংপুরে তথ্যমেলার লিফলেটে শেখ হাসিনার বাণী প্রচার

নিজস্ব প্রতিবেদন ২৩ ডিসেম্বার ২০২৪ ০৩:০৯ এ.এম

রংপুরে তথ্যমেলার লিফলেটে শেখ হাসিনার বাণী প্রচার ছবি: সংগৃহীত

রংপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত তথ্যমেলায় গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া এ মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও জেলা মৎস্য অফিসের বিতরণ করা লিফলেটে সরকার শেখ হাসিনার বাণী দেখা গেছে। পরে বিষয়টি টের পেয়ে লিফলেটগুলো লুকিয়ে রাখে কর্তৃপক্ষ। এ ছাড়া জেলা পরিবার পরিকল্পনা ও সঞ্চয় ব্যুরোর স্টলেও এমন লিফলেট পাওয়া গেছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিতরণ করা লিফলেটে দেখা যায়, বঙ্গবন্ধুর অভিবাসন দর্শন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরে অবিশ্বাসনের ভূমিকা’ শীর্ষক একটি লেখা, যাতে সাবেক শেখ হাসিনার আমলের নানা কর্মকাণ্ডের বিবরণ। এ ছাড়া লিফলেটের শেষে শেখ হাসিনার একটি বাণী।

এ ছাড়া সঞ্চয় ব্যুরোর স্টল থেকে পাওয়া লিফলেটে শেখ হাসিনার সময়ের সঞ্চয় স্কিম ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দেওয়া ছিল।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুপুরের খাবার খেতে বাইরে গেলে অফিস সহকারী ভুলবশত লিফলেটগুলো রাখেন।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. সালাউদ্দিন কবির বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। সব লিফলেট একসঙ্গে ছিল। ভুলবশত তা স্টলে চলে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গেল রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে তার লোকজন থেকে গেছে। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখনো বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, এ ঘটনা জানার পর মৎস্য, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা ভুল স্বীকার করেছেন। আমরা আগেই ফ্যাসিস্ট সরকারের আমলের সব লিফলেট-হ্যান্ডবিল বিনষ্ট করা নির্দেশনা দিয়েছিলাম। তারপরেও লিখিতভাবে তাদের কাছে জবাব চাওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১