নিজস্ব প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩ পি.এম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন সুত্রে জানা গেছে, লক্ষীপুর-৩ (সদর) আসনের ঝুমুর গোল চত্বর এলাকায় বিএনপির এমপিপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। উদ্ধার হওয়া অর্থের বৈধতা ও উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার নওরিন জানান, ঘটনাটির পরপরই সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে এবং আধা ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন
ইসির মুলা ও বেগুনের সমালোচনায় সারজিস আলম