শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রিলিফের গোশত না পেয়ে খালি হাতে ফিরলেন হতদরিদ্ররা

নিজস্ব প্রতিবেদন ০৯ জুন ২০২৫ ০৬:৩৯ এ.এম

রিলিফের গোশত না পেয়ে খালি হাতে ফিরলেন হতদরিদ্ররা ছবি: সংগৃহীত

“একটা ঈদ আইল অ্যাকনা চাউলো দেইল না, গোশতের জন্যে সকাল থাকি বসি আচং তাও দেইল না। অ্যাকটা বিদুয়া (বিধবা) বেটিক নিয়া কতো কষ্টে থাকং মুই, কিন্তুক নিম্বর চেয়ারম্যান মোরপাকে একনাও দ্যাকে না। এবার কি ভোট বুলি জাবান্নায়”?

পীরগাছায় ইসলামিক রিলিফের গরুর মাংস বিতরণের অনিয়ম সংক্রান্ত সংবাদ সংগ্রহে গেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদ চত্বরে মাংস বিতরণকালে ইউনিয়নের হাসনা গ্রামের বাসিন্দা বিধবা বৃদ্ধা আসমা বেগম (৬৫) আমার দেশকে এসব কথা বলেন।

ঈদের দ্বিতীয় দিনে ইসলামিক রিলিফ বাংলাদেশ পীরগাছা উপজেলায় ১২২৫ জন হতদরিদ্রের মাঝে ২ কেজি করে মোট ২৪৫০ কেজি গরুর মাংস বিতরণের জন্য ৩৫টি গরু কোরবানি করেছে। তবে অধিকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।

সংস্থাটির পীরগাছা উপজেলা ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, আমাদের তালিকা করতে কোনো অনিয়ম হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা কাজ করি, তাদেরও কিছু তালিকা নিয়ে মাংস বিতরণ করা হয়। যেমন উপজেলা নির্বাহী অফিসারের ডিমান্ড ১০০ জন, দুই ইউনিয়নের ২ চেয়ারম্যান ও মেম্বার মিলে ১২০ জন, এছাড়াও ইউএনও অফিসের কিছু সরকারি কর্মচারী ও সাংবাদিকদের জন্যও বাজেট আছে।

সুবিধাভোগীর তালিকা করণে দায়িত্বশীলরা স্বজনপ্রীতির মধ্য দিয়ে লোক দেখানোর নামে স্বার্থসিদ্ধির জন্য কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই না, ওই সংস্থায় কর্মরত ২৮ জন কর্মকর্তা-কর্মচারীর তাদের পছন্দমতো তিনজন করে ভিআইপি ব্যক্তিকে তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজার তারিকুল ইসলাম।

গণমাধ্যমের হাতে থাকা লিস্টে দেখা গেছে, পীরগাছার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনকে দিতে হয়েছে ২০০ কেজি গোশত। ইটাকুমারী ও অন্নদানগর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানের জন্য ২৪০ কেজি, সাংবাদিকদের জন্য দিয়েছে ৪০ কেজি গোশত। সব মিলিয়ে মাস্টার রোলের বাইরে প্রায় ৫০০ কেজি মাংস কয়েকজন ব্যক্তির হাতে দিয়েছে সংস্থাটি।

এতে হতদরিদ্রদের স্থলে সরকারি, বেসরকারি চাকরিজীবী, সম্পদশালী, ব্যবসায়ী, ছাত্র, ইউপি সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাদের আত্মীয়স্বজনরা সুবিধা ভোগ করেছেন।

ইটাকুমারি ইউনিয়নের হাসনা গ্রামের মো. বাচ্চা মিয়া (৭০), জোলেখা বেগম (৫০) ও নুর নাহার (৪০) আমার দেশকে বলেন, “আমরা গরিব মানুষ, ঈদে কোনো মাংস কিনতে পারিনি। খুব সকাল থেকে একটু মাংসের জন্য অপেক্ষা করছি। আমাদের সামনে অনেক বড়লোকদের মাংস দিয়েছে, অথচ আমাদেরকে দেয়নি।”

তারা আরও বলেন, তাদের এলাকার কোনো মানুষকে রিলিফ সংস্থার কোরবানির মাংস দেয়া হয়নি।

অন্নদানগর ইউনিয়ন পরিষদ প্রশাসক আক্তার ফারুক সংবাদকে জানান, “আমার নামে একটিও কোটা নেই। আমি কেন হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা মাংস নেবো? গরু জবাই করার কারণে পরিষদে যাইনি।”

ইটাকুমারি ইউনিয়ন পরিষদ প্রশাসক এনামুল হককে ফোনে পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমি নিজে ওদের উপকারভোগীর মধ্যে যারা সনাতন পরিবারের আছে তাদের পরিবর্তে বঞ্চিত ওয়ার্ডগুলোয় আমি উদ্যোগ নিয়ে তাদের দেয়ার জন্য বলেছি।”

ইসলামিক রিলিফ সংস্থার পীরগাছা ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, “গরুর মাংস মূলত আমাদের সুবিধাভোগী সদস্যদের মাঝে বিতরণের নিয়ম। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যদের সম্মানি দিতে হয়।”

সাংবাদিকরা মাংস বিতরণের লিস্ট চাইলে তারিকুল ইসলাম তা দিতে অপারগতা প্রকাশ করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১