নিজস্ব প্রতিবেদন ০৯ ডিসেম্বার ২০২৪ ০১:০৭ এ.এম
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছায় পরীক্ষা দিতে না দেওয়ায় অভিমানে মাহফুজুর রহমান (১৫) নামে ৮ম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজ ওই গ্রামের কৃষক হাফিজুর রহমানের ছেলে।
নিহতের সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান স্থানীয় দেউতি স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়ত। রোববার তার গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা ছিল। এর আগে সে ৫টি বিষয়ের পরীক্ষা দিলেও গণিত পরীক্ষার দিন পরীক্ষার হলে ঢুকলে দায়িত্বরত সহকারী শিক্ষক তাকে জানায়, সে রেজিস্ট্রেশন করেনি। তাই তার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। তাকে আরও এক বছর ৮ম শ্রেণিতে থাকতে হবে। এ সময় তাকে পরীক্ষা দিতে নিষেধ করা হয়।
তখন মাহফুজ স্কুলের অফিস সহকারীসহ বিভিন্ন শিক্ষককে পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে যায়। এরপর সে দুপুর আনুমানিক দেড়টার দিকে তার বাড়ির পাশে দাদা নূর হোসেনের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মাহফুজের সহপাঠী মেহেদী হাসান কৌশিক জানায়, ২-৩ মাস আগে রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও সে ঠিকমতো স্কুলে যেত না। এ জন্য সে রেজিস্ট্রেশন করতে পারেনি।
এ বিষয়ে দেউতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সাজু বলেন, ওই ছাত্র রেজিস্ট্রেশন করেনি। ঠিকমতো স্কুলে আসত না। রেজিস্ট্রেশন না করায় পরীক্ষা দিয়ে তার কোনো লাভ নেই। তাকে ওই শ্রেণিতে আরও এক বছর থাকতে হবে। এ বিষয়টি তাকে শিক্ষকরা বুঝিয়ে বলেছে। তখন সে নিজে থেকে স্কুল থেকে চলে গেছে। তবে আমি এ ঘটনায় অত্যন্ত মর্মাহত।
পীরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তাজুল ইসলাম বলেন, আমরা তদন্ত করছি। নিহতের পরিবারকে বলা হয়েছে তারা মামলা দিলে আমরা মামলা নেব। এ নিয়ে তাদের মধ্যে বোঝাপড়া চলছে। তাদের সিদ্ধান্তের ওপর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১