শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পরিবার নিয়ে কবরস্থানে বাস করেন দিনমজুর আব্দুস সোবহান

নিজস্ব প্রতিবেদন ২০ নভেম্বার ২০২৪ ০৩:২৬ পি.এম

পরিবার নিয়ে কবরস্থানে বাস করেন দিনমজুর আব্দুস সোবহান ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে দখলকৃত বসতভিটা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন আব্দুস সোবহান নামের এক দিনমজুর। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জমি উদ্ধার করতে না পেরে পারিবারিক কবরস্থানে বানিয়েছেন কুঁড়েঘর। সেখানে স্ত্রী, ছেলের বৌ ও নাতি-নাতনিদের নিয়ে দিনযাপন করছেন। বেদখলে থাকা সম্পত্তি উদ্ধারে একাধিকবার গ্রাম্য শালিস ডাকলে ও আদালতের রায় পেলেও বসতভিটা উদ্ধার করতে পারেননি তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাবিবপুর গ্রামে আব্দুস সোবহান (৬৫) পৈত্রিক সূত্রে ১৪ শতক বাসতভিটার জমি পেয়েছেন। এরমধ্যে প্রায় ১০ শতক জমি বেদখলে রেখেছে প্রতিবেশী নয়া মিয়া, মিজানুর রহমানসহ আরও ৩ জন। বাধ্য হয়ে আব্দুস সোবহান পারিবারিক কবরস্থানে ৩টি কুঁড়েঘর তৈরি করে জীবনযাপন করছেন। সেখানে তার স্ত্রী ও এক ছেলের স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করছেন। জায়গার অভাবে তার আরও ২ ছেলে ও তাদের স্ত্রী-সন্তানরা সে বাড়িতে থাকেন না। 

ছবি: ইত্তেফাক

দিনমজুর আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে কয়েকজন প্রতিবেশী আমার বসতভিটা দখল করে রেখেছে। আমি গ্রামে শালিস ডেকেছি, আদালতে মামলা করে রায়ও পেয়েছি। কিন্তু জমি উদ্ধার করতে পারিনি। আমার প্রতিপক্ষের লোকজন আওয়ামী লীগের নেতা। এই প্রভাবে জমিগুলো দখলে রেখেছে তারা। আমি অসহায় দিনমজুর। এর সঠিক বিচার চাই।

আব্দুস সোবহানের স্ত্রী হানিফা খাতুন বলেন, নিজেদের জমি উদ্ধার করতে গেলে প্রভাবশালীরা আমাদের হুমকি দেয়, মারপিট করে। 

কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুস সোবহানের প্রতিপক্ষরা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এ কারণে একাধিকবার বৈঠক হলেও তারা সেই রায় মেনে নেয়নি। উল্টো প্রাণনাশের হুমকি দিত। ভয়ে গ্রামের লোকজনেরাও প্রতিবাদ করার সাহস পায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী জানান, আব্দুস সোবহান অসহায় মানুষ। আর বেদখলকারীরা প্রভাবশালী। এ কারণে তিনি জমিটুকু উদ্ধার করতে পারছেন না।

আব্দুস সোবহানের বসতভিটা দখলের অভিযুক্তদের মধ্যে একজন হলেন মিজানুর রহমান। অভিযোগের সত্যতা স্বীকার করে মিজানুর রহমান বলেন, আব্দুস সোবহানের জমি বেদখলে রয়েছে, এটি সত্য। তবে পুরোপুরি আমার কাছে নেই। আমার পাশের বাড়ির লোকজনেরা জমিগুলো দখলে রেখেছেন। তারা ছেড়ে দিলে, আমিও জমি ছেড়ে দেব। 

রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, বসতভিটা বেদখলের বিষয়ে একাধিকবার শালিস হয়েছে। কিন্তু কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১