নিজস্ব প্রতিবেদন ০৮ অক্টোবার ২০২৫ ০৩:২৪ এ.এম
ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীর বায়া বাজার এলাকায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন একটি হিমাগারে তিন নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী, এক কিশোরী ও নারী রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এই নির্যাতনের সঙ্গে জড়িত। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হিমাগারের কয়েকটি কক্ষে কয়েকজন কর্মচারীসহ আহসান উদ্দিন সরকার জিকোকে অবরুদ্ধ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে হামলার আশঙ্কায় অভিযুক্তদের বাইরে নেওয়া যায়নি।
পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আঁখি ও হাবিবাকে আটক করে থানায় নিয়ে যায়।
নির্যাতনের শিকার ওই নারী জানান, মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। কিন্তু তার ছেলে ও মেয়েরা বিষয়টি ভালোভাবে নিতেন না। গতকাল সকালে আমাকে ফোন করে হিমাগারে ডাকা হয়। সঙ্গে আমি আমার খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে যাই। অফিসে ঢুকেই তারা আমাদের ধাক্কা দিতে দিতে ভেতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে নির্যাতন শুরু করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার তিন নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩