শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

এবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদন ০২ নভেম্বার ২০২৪ ০৬:২৪ এ.এম

এবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার পদত্যাগ ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরের দর্শনা এলাকায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

শাফিউল ইসলাম শাফি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাপার সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। এ সময় বিগত সময়ের সকল ভুল শুধরে পরিশুদ্ধ রাজনীতিতে জাতীয় পার্টিকে আসার পরামর্শ দেন তিনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শাফিউল ইসলাম শাফি দীর্ঘদিন ধরে রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন সাজ্জাদ রশিদ। শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ-সংগঠন থেকে পদত্যাগ করেন।

সাজ্জাদ রশিদ তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলাম। একইসঙ্গে তৃণমূলকে গোছাতে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের দিকে না তাকিয়ে পতিত সরকারের বৈষম্যমূলক নানা আচরণের বিরুদ্ধে সর্বদা নৈতিক অবস্থান গ্রহণ করেছি। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দলীয় পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক কার্যক্রম, পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ রাজনৈতিক নীতিহীন সিদ্ধান্তের কারণে আমি ক্ষুব্ধ। তাই তাদের প্রতি অনাস্থা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁদপুর জেলা সহসভাপতিসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও উল্লেখ করেন, আমার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমার সঙ্গে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতি এবং জাতীয় ছাত্র সমাজের চার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মুঠোফোনে স্ব স্ব ইউনিট প্রধানরা সেটি নিশ্চিত করেছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার