নিজস্ব প্রতিবেদন ১৫ অক্টোবার ২০২৪ ০২:১৪ পি.এম
ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি ১০ অভিবাসীকে আলবেনিয়ার শেনজিন বন্দরের দিকে যাচ্ছে একটি নৌকা। সোমবার (১৪ অক্টোবর) ইতালি-আলবেনিয়া বিতর্কিত চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনও সদস্য দেশ প্রথমবারের মতো ১৬ জন অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানো হচ্ছে। এর মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ছয়জন মিশরীয় নাগরিক বলে নিশ্চিত করেছে রোম। সেখানে তাদের পুরো আশ্রয় প্রক্রিয়া যাচাই করা হবে।
একটি সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতালীয় নৌবাহিনীর টহল বোট লিব্রা ১৬ জন অভিবাসীকে নিয়ে আলবেনিয়ার দিকে যাচ্ছে। ইতালীয় দ্বীপ লাম্পেদুসা থেকে ছেড়ে যাওয়া জাহাজটি বুধবার আলবেনিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
গত ১৩ অক্টোবর ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এই ১০ বাংলাদেশি এবং ছয় মিশরীয়দের উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ। এর আগে, তারা লিবিয়ার ত্রিপোলি থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালি পৌঁছানোর পরিবর্তে তাদের এখন আলবেনিয়ায় যেতে হচ্ছে।
২০২৩ সালের সালের শেষের দিকে ইতালির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকারের মধ্যে সই করা একটি ‘বিতর্কিত’ চুক্তির অধীনে প্রথমবারের মতো আলবেনিয়ায় যাচ্ছেন এসব অভিবাসী।
এই চুক্তি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ রয়েছে। অভিবাসীদের আলবেনিয়ার আনার পর শেনজিন বন্দরের কেন্দ্রটিতে তাদের প্রাথমিক যাচাই-বাছাই করা হবে।
পরে তাদের নেওয়া হবে গজদারের তিনটি ভিন্ন অবকাঠামোতে। তিনটি অবকাঠামোর একটিতে রাখা হবে যেসব অভিবাসীদের ‘ডিপোর্ট’ করা হবে, দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয়প্রার্থীদের এবং সবশেষ কেন্দ্রে রাখা হবে, অপরাধে যুক্ত অভিবাসীদের।
এই কেন্দ্রগুলো উঁচু প্রাচীরে ঘেরা এবং সার্বক্ষণিক নজরদারি ক্যামেরার আওতায় রয়েছে। যেসব কক্ষে আশ্রয়প্রার্থীদের রাখা হবে সেগুলো একেকটি ১২ বর্গ মিটার আয়তনের বলে জানিয়েছে রোম এবং তিরানা।
ক্যাম্পের অভ্যন্তরীণ অংশটি ইতালীয় সেনাদের দায়িত্বে এবং বাহ্যিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আলবেনিয়ান নিরাপত্তা বাহিনী। এই প্রকল্পে মাধ্যমে প্রতি বছর ৩৬ হাজার অভিবাসীর আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে।
এই চুক্তিটির সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি। পাঁচ বছরে এই প্রকল্পে ৬৭ কোটি ইউরো (৬৭০ মিলিয়ন) খরচ ধরা হয়েছে। যা বর্তমানে ইতালির অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর মোট ব্যয়ের ৭.৫ শতাংশ। ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন কমাতে আলবেনিয়া ছাড়াও তিউনিশিয়া এবং লিবিয়ার সাথেও চুক্তি করেছে ইতালি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা