নিজস্ব প্রতিবেদন ০৫ জুন ২০২৫ ০৪:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
৪ দিনের সফরে আগামী ৯ জুন লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গুঞ্জন রয়েছে এ সময় তার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি এখনও প্রধান উপদেষ্টার সফরসূচিতে অন্তর্ভুক্ত হয়নি।
বুধবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এ সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মত ইউরোপ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লন্ডন সফর ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিকসহ নানা অঙ্গনেই আলোচনা রয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকলেও এখন পর্যন্ত এ বিষয়টি সূচিতে অন্তর্ভুক্ত হয়নি।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘বিএনপি, সরি, আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না। কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক, মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে মিটিংয়ের বিষয়টি আমার জানা নেই।’
গতবছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া অভিযুক্তদের দেশে ফেরানোর বিষয়টি শীর্ষ পর্যায়ে আলোচনার সুযোগ নেই বলে জানান ভারপ্রাপ্ত সচিব।
রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যতটা না পদক্ষেপ নিয়েছি তার চেয়ে বেশি পাচার অর্থ উদ্ধারটাই বেশি জরুরি বলে আমরা মনে করছি।’
আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া ১২ জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা