নিজস্ব প্রতিবেদন ১৫ জুন ২০২৫ ০৭:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিনেতা ইশরাক হোসেন।
রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নগরভবনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরে সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, ‘এই ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার সুযোগ নেই।’ তবে এসময় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমাতে নগরভবনে জন্মনিবন্ধনসহ নাগরিক সেবার কিছু কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে নগরভবনে প্রতীকী তালা খুলবে না এবং কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলবে না বলে জানিয়ে দেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে।
পরে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ইশরাক বলেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না।’ তবে তিনি মেয়রের শপথ ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার অফিস-আদালত খুলেছে। আর ঈদের ছুটিতে বিরতির পর আজ থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের অনুসারীরা। তার আগে ঈদের আগে ২২ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। পরে ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার ঘোষণা নেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার