শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে সৌদি নাগরিক

নিজস্ব প্রতিবেদন ১২ ডিসেম্বার ২০২৪ ০২:১৬ এ.এম

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে সৌদি নাগরিক ছবি: সংগৃহীত

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর এসেছেন সৌদি আরবের রিয়াদ শহরের নাগরিক আল ইব্রাহিম। তিনি বাংলাদেশে এসে এখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি এ দেশে এসেছেন বলে জানিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

পরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন।

জানা যায়, ফরিদগঞ্জের জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান আব্দুল্লাহ ফারুক গত ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে তার ভগ্নিপতি এমরান হোসেন পাটওয়ারীর সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তার। সম্প্রতি আব্দুল্লাহ ফারুক দেশে আসলে একই উপজেলার বালিথুবা গ্রামের মেয়ে সামিয়া সুলতানার সঙ্গে শুক্রবার (১৩ ডিসেম্বর) তার বিয়ের তারিখ ধার্য হয়। বিয়েতে তিনি সৌদি আরবের নাগরিক বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান।

সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম বলেন, আমার বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি। সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, আমাকে যখন ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, তাদের এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। 

আব্দুল্লাহ ফারুক বলেন, আমরা প্রবাসীরা জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হই। কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন, তার সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একইসঙ্গে আমরা ব্যবসা করছি। তিনি আমার আপন ভগ্নিপতির মালিক হলেও আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১