নিজস্ব প্রতিবেদন ০৪ মে ২০২৫ ১২:৪৪ পি.এম
ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। মূলত তুরস্ক তাদের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা দেওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে শনিবার (৩ মে) এ তথ্য জানায় মিডেল ইস্ট আই।
দখলদার প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করেছে, আঞ্চলিক উত্তেজনার কারণে নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। তবে তুরস্কের আকাশসীমা বন্ধ হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু।
ওয়াল্লা নিউজের প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, তুরস্ক নেতানিয়াহুর বিমান উড়তে না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর গ্রিস ও বুলগেরিয়া হয়ে নেতানিয়াহুর আজারবাইজান যাওয়ার পরিকল্পনা ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়। কারণ গ্রিস-বুলগেরিয়া হয়ে গেলে ধারণের চেয়ে দুইগুণ সময় লাগত নেতানিয়াহুর বিমানের।
এরআগে ২০২৪ সালের নভেম্বরে দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ হঠাৎ করে কপ-১৯ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন। আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনটি হয়েছিল। ওই সময় তুরস্ক জানায়, তারা তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমান যেতে দেবে না।
ইসরায়েল থেকে আজারবাইজান যেতে সাধারণত তুরস্ক, সিরিয়া, ইরাক অথবা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়।
নেতানিয়াহুর বিমানতে উড়তে না দেওয়ার মাধ্যমে তু্রস্ক-ইসরায়েলের মধ্যে থাকা ‘খারাপ’ কূটনৈতিক সম্পর্কটি আবারও ফুটে উঠেছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে দখলদার ইসরায়েলের জ্বালানি ও নিরাপত্তা নিয়ে এখনো বেশ ভালো সম্পর্ক রয়েছে।
সূত্র: মিডেল ইস্ট আই
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না