নিজস্ব প্রতিবেদন ২৭ এপ্রিল ২০২৫ ০৯:৫৫ এ.এম
ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিটি নাগরিকের “রক্ত ফুটছে” বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতীয়দের প্রত্যেকেই নিহতদের পরিবারের যন্ত্রণায় শোকাহত।
এছাড়া হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। আর তাই এই সংকটের সময়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোদি। মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্যই করেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “কাশ্মিরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল সরব, উন্নয়নকাজ চলছিল দ্রুত গতিতে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটক সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের ও কাশ্মিরের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি।”
মোদি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, “হামলার সেই ছবি দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুঁটছে।”
তিনি আশ্বাস দেন, যারা এই হামলার পেছনে রয়েছে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব।”
গত ২২ এপ্রিল ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামের বাইসরান অঞ্চলে হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মিরি বাসিন্দা নিহত হন। এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মোদি বলেন, “আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।”
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না