শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

শেষ পর্যন্ত লড়াইয়ের আহ্বান ইমরান খানের

নিজস্ব প্রতিবেদন ২৬ নভেম্বার ২০২৪ ০৫:১২ পি.এম

শেষ পর্যন্ত লড়াইয়ের আহ্বান ইমরান খানের ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দি ইমরান। তিনি বলেছেন, “পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালুট জানাই যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের ওপর চাপিয়ে দেওয়া মাফিয়ার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে।”

নিজের বার্তা পরিষ্কার জানিয়ে ইমরান আরও বলেছেন, “শেষ বল পর্যন্ত লড়াই করুন। আমাদের দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমরা পেছনে ফিরব না।”

তিনি দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবীরের নির্দেশনায় পিটিআইয়ের সাধারণ কর্মীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। গুলি ছোড়ার বিচার দাবি করে ইমরান খান বলেছেন, “সাধারণ মানুষ শুধুমাত্র শান্তিপ্রিয় ছিল তাই-ই নয়। তারা পুলিশ এবং রেঞ্জার্সকে সহায়তা করছিল। বিশ্ববাসীর জানা উচিত আমরা অত্যাচারের শিকার হচ্ছি।”

সামরিক আদালতে বিচার হতে পারে এমন গুঞ্জনের জবাবে কারাগারে বন্দি ইমরান খান বলেছেন, “আমি সামরিক আদালতকে ভয় পাই না, আমাদের দাবিদাওয়া থেকে পিছু হটব না। তাদের যা করা প্রয়োজন, করতে দিন।”

চলমান এই আন্দোলনকে পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, “সব বিক্ষোভকারীকে শান্ত, একতা, তীক্ষ্ণতা বজায় রাখতে হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এটি পাকিস্তানের অস্তিত্ব এবং সত্যিকারের স্বাধীনতার লড়াই।”

ইমরানকে কারাগার থেকে মুক্ত করতে গত রোববার রাজধানী ইসলাবাদের দিকে আসা শুরু করে তার কর্মী সমর্থকরা। আজ তারা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি-চকে এসে পৌঁছেছে। এরপর থেকেই ইসলামাবাদে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না