নিজস্ব প্রতিবেদন ১০ এপ্রিল ২০২৫ ০৩:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল।
অন্যদিকে ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
আনাদোলু বলছে, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী— বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ কেএএন জানিয়েছে, “ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং পরে সেটি সৌদি আরবে পড়েছে”। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
পৃথক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র — যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল — কিছুক্ষণ আগে সৌদি আরবে গিয়ে পড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। কিন্তু ইসরায়েলে এই ঘটনায় কোনও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি সেখানে কোনও হুমকি তৈরি করেনি।
সৌদি আরবের কর্মকর্তারা বা ইয়েমেনের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথিদের কেউই এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেননি।
মূলত হুথিরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে দেশের সরকারি সশস্ত্র বাহিনী হিসেবে উপস্থাপন করে থাকে। ২০২৩ সাল থেকে হুথিরা লোহিত সাগরে এবং তার আশপাশে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলেও ইতোপূর্বে জানিয়েছে তারা।
তবে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং সেই সময় থেকে লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুথিরা। কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরায়েলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।
টাইমস অব ইসরায়েল বলছে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনের হুথিরা ইসরায়েলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে।
এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হুমকি সৃষ্টি করেছিল এবং দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। এছাড়া ইয়েমেনের হুথিরা বুধবার ইসরায়েলে আরও একটি ড্রোন নিক্ষেপ করার দাবি করেছে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না