নিজস্ব প্রতিবেদন ১৬ মার্চ ২০২৫ ০৩:০২ পি.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের লোগান বিমানবন্দরে এক গ্রিনকার্ডধারীকে বিবস্ত্র করে হেনস্তা ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা। গত ৭ মার্চ ঘটে এ ঘটনা।
ওইদিন লুক্সেমবার্গ থেকে ঘুরে যুক্তরাষ্ট্রে ফেরেন ফাবিয়ান শখমিদ নামে ৩৪ বছর বয়সী এক জার্মান নাগরিক। তার কাছে যুক্তরাষ্ট্রের বৈধ গ্রিনকার্ড ছিল। তিনি কিশোর বয়স থেকেই যুক্তরাষ্ট্রে আছেন এবং দেশটির নিউ হ্যাম্পশায়ারে বাস করেন।
ফাবিয়ান শখমিদের পরিবার জানিয়েছে, তাকে প্রথমে আটক করা হয়। এরপর বিবস্ত্র করে সহিংস জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে একটি বন্দিশালায় নিয়ে যাওয়া হয়। তারা জানিয়েছেন, কেন তাকে এভাবে হেনস্তা করা হলো তারা জানেন না। কারণ ফাবিয়ান গ্রিনকার্ড নবায়ন করেছিলেন এবং আদালতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না।
তার মা জানিয়েছেন, ২০২৩ সালে ফাবিয়ানকে নতুন গ্রিনকার্ড দেওয়া হয়। তার কাছে বৈধ গ্রিনকার্ড থাকা সত্ত্বেও যখন তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন তখন তার ভ্রমণের কাগজপত্র মার্ক করে দেওয়া হয়। এরপরই তার ওপর চড়াও হন ইমিগ্রেশন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশনের (সিবিপি) জনসম্পর্ক সহকারী কমিশনার হিল্টন বেকহাম জানিয়েছেন, যদি কেউ ভিসার শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে ধরার বিধান রয়েছে। তবে ফাবিয়ানকে কী কারণে আটক করা হয়েছে সেটি তিনি স্পষ্ট করেননি। তিনি বলেছেন, বিশেষ ঘটনার ক্ষেত্রে তারা সবকিছু জানাতে পারেন না। এক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
এদিকে ফাবিয়ানকে আটকের পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সঙ্গে তারা চিন্তায় পড়েছেন। কারণ ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদের সঙ্গে যা করছে সেটি তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ফাবিয়ানের আগেও বিমানবন্দরে বৈধ অভিবাসীকে আটকের ঘটনা ঘটেছিল।
সূত্র: নিউজউইক অন সানডে
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না