নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০৩:৪২ পি.এম
ছবি: সংগৃহীত
নীলফামারীর ডোমারে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার মৃত রবিউল ইসলাম সাবুলের ছেলে।
র্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোরা এনে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক বলেন, র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১