নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০১:২৩ পি.এম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতারণার ফাঁদে পড়ে ‘সোনার পুতুল’ কিনতে আসা ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২০টি নকল স্বর্ণমুদ্রা এবং ৫টি নকল স্বর্ণের পুতুল।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- পার্বতীপুরের গরেলপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), তার ভাই হোমিও চিকিৎসক শফিক আল মামুন (৪৮),একই গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া (৩৮), একই গ্রামের মনতাজ আলীর ছেলে ফরহাদ আলী (২৭), একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইছাব্বর আলী (৫০)। তারা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হোমিও চিকিৎসক রাশেদুল ইসলাম পরিচিত হন রাণীশংকৈল উপজেলার কোচল গ্রামের এক নারী ফাতেমা বেগমের সঙ্গে। ফাতেমা তাকে স্বর্ণমুদ্রা ও সোনার পুতুল বিক্রির প্রলোভন দেখান। সেই সূত্রে সোমবার দুপুরে রাশেদুল ও তার সঙ্গীরা পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রুবেল নামে এক ব্যক্তির বাড়িতে যান। তাদের ঘরে বসিয়ে রুবেলের স্ত্রী নাস্তা আনার কথা বলে বাইরে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ২০টি নকল স্বর্ণমুদ্রা ও ৫টি নকল সোনার পুতুল।
ওসি আরশেদুল হক আরো বলেন, গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করা হয়েছে। আজ সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩