নিজস্ব প্রতিবেদন ১৫ মে ২০২৫ ০৪:০২ এ.এম
ছবি: সংগৃহীত
নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জাহাঙ্গীর আলম নামে এক পদধারী আওয়ামী লীগ নেতা উপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
জাহাঙ্গীর আলম ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগিনা ও ২০২৩ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, বুধবার (১৪ মে) ডিমলা উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের আমন্ত্রণ জানানো হয়। ওই সভাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের সেই নেতাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের ওই নেতা সভায় উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানিয়েছে ছাত্র-জনতা। তার উপস্থিতির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপজেলা ও জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
বিষয়টি নিয়ে একাধিকবার খগা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ডিমলায় আজ আমার তৃতীয় কর্মদিবস। ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সকল চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের নিয়ে সভা করেছি। আমি এখনো সবাইকে ভালোভাবে চিনি না। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, এই সভা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোথায় বা কখন হয়েছে, তাও জানা নেই। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১