নিজস্ব প্রতিবেদন ১৮ আগষ্ট ২০২৫ ০২:৩৩ পি.এম
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজার-ভবানীপুর লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা করল স্থানীয় এক কিশোর। ট্রেন আসতে দেখে সে দৌড়ে গিয়ে গেট বন্ধ করে দেয়। ট্রেন পার হওয়ার পর আবার গেট খুলে দেয় সে। এ ঘটনায় পথচারীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।
রোববার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনাটি ঘটে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রায় ২৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, খালি গায়ের কিশোরটি ট্রেনের শব্দ শুনে ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে গেট নামিয়ে দিচ্ছে। ট্রেন যাওয়ার পর আবার গেট উঠিয়ে দেয় সে। এরপর দুই পাশে অপেক্ষায় থাকা পথচারীরা ক্রসিং পার হন।
ভিডিওটি ধারণ করেন স্থানীয় মাদ্রাসাশিক্ষার্থী ময়জুল ইসলাম। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায়। গতকাল বিকেলে তিনি ভবানীপুরে বেড়াতে যাচ্ছিলেন। পথে চৌধুরী বাজার-ভবানীপুর ক্রসিংয়ে পৌঁছে দেখেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস কিছুদূরে। তখনই তিনি দেখেন, এক কিশোর প্রাণপণ চেষ্টা চালিয়ে গেট বন্ধ করছে। দ্রুত তিনি ঘটনাটি ভিডিও করেন।
ময়জুল আরও জানান, ট্রেন যাওয়ার কিছুক্ষণ পর সেখানে একজন গেটম্যান আসেন। তিনি গেটম্যানকে প্রশ্ন করলে গেটম্যান জানান, এখানে তিনজন গেটম্যান থাকার কথা থাকলেও বর্তমানে দায়িত্বে আছেন দুজন। পালা করে তারা দায়িত্ব পালন করেন। ওই সময় অপর সহকর্মীর দায়িত্ব ছিল, তবে তিনি দাপ্তরিক কাজে কুলাউড়া রেলস্টেশনে চলে যাওয়ায় সাময়িকভাবে গেট ফাঁকা ছিল।
দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কার ওপর পড়ত—এমন প্রশ্নে ওই গেটম্যান কোনো উত্তর দেননি বলে জানান ময়জুল। পরে কিশোরের সাহসিকতা তুলে ধরে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে ওই কিশোরের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লেভেল ক্রসিংয়ের গেট পরিচালনার দায়িত্ব রেলওয়ের প্রকৌশল (পথ) বিভাগের। এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া জংশন রেলস্টেশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক বলেন, তিনি দাপ্তরিক কারণে গতকাল কোনো গেটম্যানকে ডাকেননি। চৌধুরী বাজার-ভবানীপুর ক্রসিংয়ে তিনজন গেটম্যান নিয়োজিত ছিলেন। তাদের একজন প্রায় এক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। বর্তমানে দুইজন দায়িত্ব পালন করছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩