নিজস্ব প্রতিবেদন ১৯ এপ্রিল ২০২৫ ০৬:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে। জেলার র লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরের সম্মেলনে দেখা যায় এই দৃশ্য। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনের একটি ছবি বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
সম্মেলনে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বসে থাকা ওই নেতার নাম রফিকুল ইসলাম। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনাটি জানাজানি হওয়ার পর জামায়াতের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে দলটির এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।
সম্মেলনে উপস্থিত একাধিক জামায়াত কর্মী জানান, রফিকুল ইসলাম সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিজ ইউনিয়নের একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা। গত বছরের ৫ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন।
স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এখন তারাই দল বদলে জামায়াতে ঘেঁষার চেষ্টা করছেন—বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
জামায়াতের সম্মেলনে নিজের উপস্থিতি স্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখনো আওয়ামী লীগের পদে রয়েছি, পদত্যাগ করিনি—এটা ঠিক। তবে একজন মুসলমান হিসেবে ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করতেই পারি। এতে দোষের কিছু দেখি না।’
এ বিষয়ে লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘আমাদের দলীয় সম্মেলনে অন্য কোনো দলের নেতা বা কর্মীদের উপস্থিত থাকার নিয়ম নেই। বিষয়টি খেয়াল করা হয়নি। আমরা এ নিয়ে খোঁজ নিয়ে দলীয়ভাবে আলোচনা করব।’
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩