নিজস্ব প্রতিবেদন ২৬ এপ্রিল ২০২৫ ০৪:০৯ এ.এম
ছবি: সংগৃহীত
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে বিশাল (২৮) ও জামালের ছেলে নাহিদ (২৫)। মামলায় বিশাল দুই ও নাহিদ ছয় নম্বর আসামি। এ নিয়ে মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে র্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও র্যাব-১২ সিরাজগঞ্জের সদর কোম্পানি যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে আসামি বিশালকে গ্রেপ্তার করে। এ ছাড়া র্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকা থেকে আসামি নাহিদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলী ও ইমাম হাসান অনন্তকে মারধর করা হয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে আকরাম আলীর মৃত্যু হয়।
পেশায় বাসচালক আকরাম আলীর রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার মেয়ে রাফিয়া আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ঘটনার পর বাবার লাশ রেখে পরদিন সকালে সে পরীক্ষা দিতে যায়।
এ ঘটনায় ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামিরা হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু মিয়া (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮), তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫) এবং পিরুর ছেলে মো. শিশির (২০)।
গত ১৮ এপ্রিল রাতে নওগাঁ সদর থেকে ঘটনার মূলহোতা নান্টু ও সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল।
এর আগে একই দিন বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেলকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। এ নিয়ে মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি