নিজস্ব প্রতিবেদন ০৬ মে ২০২৫ ০৯:৪৪ এ.এম
ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিয়ের ২০ দিন পর চতুর্থ স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে ওবায়দুল হক বাদল খান (৪৫) নামে এক চা বিক্রেতা। পরে সে শাশুড়ি ফরিদা বেগম (৬৫) ও তার স্ত্রী চম্পা বেগমের (৩২) লাশে আগুন লাগিয়ে পালিয়ে যায়। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধাওয়া গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে।
অভিযুক্ত মো. ওবায়দুল হক বাদল খান ধাওয়া গ্রামের মৃত মো. আবদুল আজিজ খানের ছেলে।
স্থানীয় ধাওয়া বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছুই বলতে পারেননি নিহতের স্বজন ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চা বিক্রেতা মো. ওবায়দুল হক বাদল খান এর আগে তিনটি বিয়ে করেছিল। সর্বশেষ গত ১৬ এপ্রিল প্রতিবেশী চাচাতো বোন চম্পাকে চতুর্থ বিয়ে করে।
এর পর থেকেই সে স্ত্রী চম্পা, শাশুড়ি ফরিদা বেগম এবং প্রথম স্ত্রীর ছেলে ইয়াসিনকে (১০) নিয়ে একসঙ্গে বাসবাস করত।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে ছেলে ইয়াছিন ঘর থেকে পালিয়ে এক প্রতিবেশীকে জানায় যে তার বাবা সৎমা চম্পা এবং সৎনানিকে গলা কেটে হত্যা করে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় প্রতিবেশেীরা এসে আগুনে দগ্ধ গলা কাটা অবস্থায় মা ও মেয়েকে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে শিশুপুত্র ইয়াসিনের হদিস মিলছে না। তাকে পাওয়া গেলে হয়তো হত্যার কোনো রহস্য পাওয়া যেতে পারে বলে পুলিশ ও এলাকাবাসীর ধারণা।
প্রতিবেশী গৃহবধূ নাসিমা বেগম বলেন, নিহত চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে হত্যার খবর দেয়। এ কথা শুনে আমি দৌড়ে এসে দেখি চম্পার নিথর শরীরে আগুন জ্বলছে।
এক বালতি পানি ছিল কাছে, তাই গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। পরে স্থানীয়দের খবর দিলে তারা থানায় খবর দেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে আমরা কেউ বলতে পারছি না।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত মা ও মেয়ের লাশ উদ্ধারের কাজ চলছে। অভিযুক্ত চা বিক্রেতা বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করে করে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১