নিজস্ব প্রতিবেদন ০২ মে ২০২৫ ০২:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ক্ষমতায় গিয়ে সবাই শ্রমিকের কথা ভুলে যায়। শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে শ্রমিকদের জন্য কাজ করেছিলেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল রাজবাড়ী শহরের রেলগেট বটতলায় জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানেও আমাদের শ্রমিকরা রক্ত দিয়েছে। প্রায় ২৪৪ জন শ্রমিক পুলিশের গুলিতে মারা গেছে। এই বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে, আটষট্টি ও ঊনসত্তরে আইয়ুব খানের বিরুদ্ধ আন্দোলন হয়েছে, বিরাশির পর এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। সেই লড়াইয়ে অগ্রভাগে আমাদের শ্রমিক ছিল। শ্রমিকরা আন্দোলন না করলে কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারতো না। কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না। শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না।
তিনি বলেন, এই সরকারের সময়েও গাজীপুরে একজন মহিলা শ্রমিককে হত্যা করা হয়েছে, তার বোনাস চাওয়ার জন্য। এই সরকারের আমলেও আমাদের শুনতে হচ্ছে ঈদের সময় বিভিন্ন শিল্প অঞ্চলে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে বেতন ও বোনাসের দাবিতে। ঈদ এসে যায় কিন্তু আমার শ্রমিকরা বেতন পায় না। তাই তারা আন্দোলনে নামে। এইজন্য শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন দরকার। ট্রেড ইউনিয়ন হলো শ্রমিকদের অধিকার আদায়ের একটি সংগঠন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সারা বাংলাদেশে দলীয়করণ করে সবকিছু শেষ করে দিয়েছে। এই সরকারের সময়ও শ্রমিকদের সমস্যা এখনো যায়নি। শ্রমিকদের এখনো কষ্টে দিন কাটাতে হয়। শ্রমিক না থাকলে বাংলাদেশ চলবে না, কৃষক না থাকলে বাংলাদেশ চলবে না। দুই একজন সরকারি কর্মকর্তা না থাকলেও বাংলাদেশ চলবে। তাই শ্রমিককে বাঁচাতে হবে। শ্রমিককে মর্যাদা দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়ে বলেছেন ওই রাষ্ট্র গঠন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যে রাষ্ট্রে শ্রমিকরা মর্যাদা পাবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল। সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.আজিজ মন্ডল, জেলা হকার্স শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সাত্তার বিশ্বাস, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. লালন শেখ, পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোবহান মিয়া, বালিয়াকান্দি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।
শ্রমিক সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১