নিজস্ব প্রতিবেদন ০১ মে ২০২৫ ০৩:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
বরগুনা কারাগার থেকে জামিনে মুক্তির পর মো. আখতারুজ্জামান বাদল খান নামে এক আওয়ামী লীগ নেতাকে জেল গেটের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতা আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বুধবার (৩০ এপ্রিল) বরগুনা কারাগার থেকে জামিনে বের হলে রাত সাড়ে ৯টার দিকে জেলগেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ১০ এপ্রিল রাতে আমতলী উপজেলার পাতাকাটা নামক এলাকার একটি অনাথ আশ্রম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়ভাবে আওয়ামী লীগের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন বাদল খান। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানিসহ অসংখ্য অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে আমতলী পৌরসভা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত একটি মামলায় পুলিশ অভিযুক্ত আসামি বাদল খানকে গ্রেপ্তার করে। পরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী সময়ে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি। তবে জামিনে বের হলেও বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়েরকৃত নতুন মামলায় জেলগেটের সামনে থেকে বাদল খানকে আবারও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামান বাদল খানকে জেলগেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩