নিজস্ব প্রতিবেদন ০২ নভেম্বার ২০২৪ ০৪:৫৩ পি.এম
ছবি: সংগৃহীত
পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে উমা রানী ঘোষ (৩২) ও তার ছেলে প্রশান্ত দাসকে (১৬) হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তাদের মধ্য উমা রানীর অবস্থা গুরুতর। এখন হাসপাতালে ভর্তি নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, আহত উমার অবস্থা বেশ গুরুতর। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
উমা রানীর ভাই সত্যজিৎ ঘোষ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ইমরান, হালিম, লোকমান ও আরিফ গংদের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা আমাদের ৫০ বছরের ভোগদখলীয় একটি জমি দখল নেওয়ার জন্য কয়েক বছর ধরে পাঁয়তারা চালাচ্ছিল। বিগত দিনে সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে তারা।
তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যার পর ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফেলার চেষ্টা চালায়। এ সময় আমার বোন (উমা) বাধা দিতে গেলে তারা তাকে বেধড়ক মারধর করে পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। তিনি চিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এ সময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করে। পরে আমার ভাইয়ের স্ত্রী এগিয়ে এলে তাকেও সবাই মিলে বেধড়ক মারধর করে।
এ বিষয়ে উমা রানীর ছেলে প্রশান্ত ঘোষ বলেন, তারা আমাদের জমিতে দখলে আসে। এ সময় কেউ বাড়িতে ছিল না। তাদের বাধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পুনরায় পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। আমি মাকে বাঁচাতে গেলে আমাকেও অনেক মেরেছে।
এ বিষয়ে জানতে চাইলে মো. ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, ২০ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পর আমরা আমাদের জায়গায় বালু ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। এ সময় উমা রানী ও তার ছেলে এসে আমাদের ওপর চড়াও হয়। তখন আমার হাতে থাকা হাতুড়ি দ্বারা হয়তো উমা রানীর মাথায় লাগতে পারে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩