নিজস্ব প্রতিবেদন ০৪ মে ২০২৫ ০৪:০৭ এ.এম
ছবি: সংগৃহীত
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ যোগাতে বাড়ি-ঘর বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে ছেলে রাজু ইসলাম (৩৮)। নিজের সহায় সম্বল সব বিক্রি করলেও এখন অর্থের অভাবে থমকে গেছে তার মা ফাতেমা বেগমের চিকিৎসা। এমতাবস্থায় নিরুপায় হয়ে অসুস্থ মায়ের উন্নত চিকিৎসা ও ওষুধের টাকার জন্য বিলাপ করছেন ছেলে রাজু ইসলাম।
রাজু ইসলাম ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার মৃত আবুল হোসেন ও ফাতেমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রাজু সবার ছোট। দীর্ঘদিন ক্যান্সারে রোগে ভোগার পর ২০২২ সালের এপ্রিল মাসে তার বাবা মারা যান।
রাজু ইসলামের স্বজনরা জানান, রাজুর বাবা বেঁচে থাকতে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়। ক্যান্সারের সঙ্গে শরীরে যুক্ত হয় ডায়াবেটিকসসহ আরও নানান রোগ। মায়ের চিকিৎসা খরচ যোগাতে রাজু তাদের আশ্রমপাড়া ও পরিষদ পাড়া এলাকার দুইটি বাড়ি ও একটি দোকান বিক্রি করে দেন। বাড়ি ঘর বিক্রি পর রাজু তার মাকে নিয়ে সালন্দর ইউনিয়নের কচুবাড়ি এলাকায় মামার বাড়িতে গিয়ে ওঠেন। দীর্ঘদিন মামা বাড়িতে থাকার পর তার মামারা জমি-জায়গা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। একপর্যায়ে রাজু তার অসুস্থ মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার শ্বশুরবাড়িতে ওঠেন। বর্তমানে অসুস্থ মাকে নিয়ে সে তার শ্বশুরবাড়ির একটি ভাঙা বাড়িতে কোনমতো কষ্টে দিনযাপন করছেন। শহরের এক কাপড়ের দোকানে কাজ করে যা পারিশ্রমিক পান তা দিয়েই মায়ের চিকিৎসা ও তিন সন্তানের পড়াশোনা ও সংসারের বোঝা বইছেন। এখন মায়ের চিকিৎসা করানোর মতো কানাকড়িও তার কাছে নেই। আর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে দরকার একসঙ্গে অনেক টাকা। তাই উপায় না পেয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

প্রতিবেশী মাসুদ বলেন, রাজু তার মায়ের চিকিৎসার জন্য নিজের সুখকে বিক্রি করে দিয়েছে। মাসে দুইবার সে তার মাকে রংপুরে নিয়ে যায়। ছেলেটা নিঃস্ব হয়ে গেছে। বাড়িঘর যা আছে সবই বিক্রি করে দিছে।
প্রতিবেশী আব্দুল্লাহ সুমন ও হাজেরা বেগম বলেন, রাজু তার মায়ের চিকিৎসা করাতে গিয়ে একবারেই পথে বসে গেছে। রাজুদের এক সময় অনেক কিছুই ছিল। ঠাকুরগাঁও শহরের বাড়ি-দোকান সব বিক্রি করে দিয়েছে মায়ের চিকিৎসার জন্য। তারপরেও মাকে সে সুস্থ করে তুলতে পারেনি। তবে নিজের সবকিছু দিয়ে চেষ্টা করছে। বর্তমানে রাজু অসহায় হয়ে তার শ্বশুরবাড়িতে থাকে। আমরা প্রতিবেশীরা যতটুকু পারি সাহায্য করছি। কিন্তু আমাদের এই সাহায্যে তো আর তার মায়ের চিকিৎসা হবে না। তাই বিত্তবান যারা আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে রাজু তার মাকে সুস্থ করে তুলতে পারবে।
হাবিব নামে আরেক প্রতিবেশী বলেন, মায়ের চিকিৎসার জন্য মালিক থেকে রাজু এখন কর্মচারী হয়েছে। এলাকা থেকেও সাহায্য তুলেছে। আমরা বেশ কয়েকবার সাহায্য করেছি। সরকারের পক্ষে বা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আশা করা যায় রাজু তার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে।
রাজু ইসলাম বলেন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন ৫০০টাকার ওষুধ লাগে। রংপুরে যেতে লাগে মাসে দুইবার। খরচ যোগাতে না পেরে ঘরবাড়ি দোকান সব বিক্রি করে দিয়েছি। শ্বশুরের জমিতে ঘর তুলে মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আছি। অন্যের দোকানে কাজ করে মাসে যা বেতন পাই তা দিয়েই চলে আমার সংসার। সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের জন্য সহযোগিতা করেন তাদের কাছে চির ঋণী থাকব।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য আমার কাছে কেউ আসেনি। যদি রাজু বা তার পরিবারের লোকজন আবেদন করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সাহায্য করা হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১