নিজস্ব প্রতিবেদন ০১ মে ২০২৫ ০৮:২০ এ.এম
ছবি: সংগৃহীত
হামরা (আমরা) গরীব মানুষ। মানষের জমিত (জমিতে) কাম করি খাই। কিসের হামার (আমার) দিবস-টিবস। কাম করলে হামার পেটোত (পেটে) ভাত যায়, না করলে নাই। হামরা এগলে দিবস কী করি (আমরা এ দিবস দিয়ে কী করবো)?
মে দিবসের বিষয়ে জানতে চাইলে এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর গ্রামের দিনমজুর সাফি মিয়া।
সাফি মিয়া জানান, তার বাড়ি নিকলী উপজেলার সিংপুর নতুন বালুর চরে। তার বাপ-দাদার অনেক জমি ছিল। ছিল গোয়ালভরা গরু-ছাগল। একবার দুবার নয় পাচঁবার ভিটেমাটিসহ আবাদি জমি সর্বগ্রাসী ধনু নদীর পেটে চলে গেছে। সর্বনাশা ধনু নদীই রাতারাতি আমাদের পরিবারটিকে নিঃস্ব বানিয়েছে। তাই সাফি মিয়া দিনমজুরি করে সংসার চালান। তার পরিবারে রয়েছেন সাতজন সদস্য। যদি কখনও কাজ না পান, তাহলে অসুস্থ মায়ের ওষুধও কিনতে পারেন না তিনি।
এই গল্প শুধু সাফি মিয়ার একার নয় নিকলী উপজেলার হাজার হাজার মানুষের গল্প এটি। ধনু নদীর করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে সিংপুর গ্রামের অনেকেই সাফি মিয়ার মতো দিনমজুরি করে জীবিকা চাকা ঘুরাচ্ছেন।
সিংপুর গ্রামের আলাল উদ্দিন নামের একজন নির্মাণশ্রমিকের সঙ্গে কথা হয় , তার একটি ছবি তুলতে চাইলে তিনি ছবি না তোলার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন। তিনি বলেন, ‘মে দিবস কি ভাই? এই দিবস কি হামাক ভাত কাপড় দিবে (এই দিবস কি আমাকে ভাত কাপড় দিবে)’
নিকলীর সদরের মজিদউল্লা বলেন, ‘একদিন কাজ না করলে হামার সংসার চলা দায় হয়ে যায়। দিনমজুরি করি যা পাই তা দিয়ে খেয়ে পড়ে জীবন বাঁচাই। পাঁচ জনের পরিবারের ভাত, কাপড় আর ছইল-পইলের (ছেলেমেয়ের) নেকাপড়ার (পড়ালেখা) খরচ জোগাড় করতে সারাদিন মানষের বাড়িত কাম করি।’
উপজেলার দামপাড়া গ্রামের নির্মাণশ্রমিক কবিতা বেগম। দুই সন্তান রেখে তার স্বামী পাঁচ বছর আগে অন্য কজনকে বিয়ে করে ঘর সংসার করছেন। পাঁচ বছর থেকে দুই সন্তানের কোনো খোঁজখবর রাখেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে কবিতা বেগম নিমার্ণ শ্রমিকের কাজ করেন। সেখানেও প্রতিনিয়ত বৈরি আচরণ ও শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন বলে আক্ষেপ করেছেন তিনি।
একইভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চালক আব্দুল মিয়া বলেন,‘প্রতিদিন ঘুম থাকি উঠিয়ে অটো নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফিরি। যা কামাই হয় তাকে (তা) দিয়ে সংসার চালাই। খালি শুনি মে দিবস, শ্রমিক দিবস। এই দিবসে কি হয়, কেন হয় তা কিছুই জানি না। হামার অটোর চাকা একদিন না ঘুরলে পেটোত টান পরি যায়।’
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১