নিজস্ব প্রতিবেদন ০৪ জুন ২০২৫ ০৪:১২ এ.এম
ছবি: সংগৃহীত
বিরল রেকর্ড গড়ল পাবনার চাটমোহর উপজেলার শিক্ষার্থীরা। এই প্রথমবারের মতো উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬৮ জন শিক্ষার্থী দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছেন। কেউ বুয়েট, কেউ রুয়েট, কেউ বিভিন্ন মেডিকেল কলেজ, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবার কেউবা দেশের নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে।
মঙ্গলবার বিকালে এমনই অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে প্রথমবারের মতো ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানাল উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের হলরুম মঙ্গলবার বিকালে ছিল কানায় কানায় পূর্ণ। এ সময় কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকরা কাঁদলেন তাদের সন্তানদের সফলতায়। আর অগ্রজদের এমন সফলতার গল্প শুনতে এবং এমন এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে রইল উপজেলা বিভিন্ন স্কুল-কলেজের অনুজ শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ। ভূয়সী প্রশংসায় ভাসছেন ইউএনও মুসা নাসের চৌধুরী।
মুসা নাসের চৌধুরী বলেন, এক উপজেলা থেকে এতোগুলো শিক্ষার্থী দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে সত্যিই এটা বিরল। ক্ষুদ্র কিছু হলেও আমি চেষ্টা করেছি মেধাবীদের মূলায়ন করতে। পাশাপাশি অগ্রজদের এমন সাফল্যের গল্প শুনতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুজ শিক্ষার্থীরা যেভাবে উপস্থিত থেকে উচ্ছ্বসিত হয়েছে এতে আমার খুব ভালো লেগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান, শাহরিয়ার তানভীর শোভন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১