শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে মামলা, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হলো বলিভিয়া

নিজস্ব প্রতিবেদন ১০ অক্টোবার ২০২৪ ০৫:১০ এ.এম

ইসরাইলের বিরুদ্ধে মামলা, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হলো বলিভিয়া ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের  ‘দ্য হেগ’-এ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।

বুধবার ইসরাইলের বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য একটি আবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে বলিভিয়া। যেখানে গাজা যুদ্ধে গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘন করায় ইসরাইলকে অভিযুক্ত করা হয়। খবর আনাদোলুর।

এর আগে কলম্বিয়া, লিবিয়া, স্পেন, মেক্সিকো, ফিলিস্তিন, নিকারাগুয়া ও তুরস্ক এই মামলায় যুক্ত হয়েছে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী সমস্ত রাষ্ট্র গণহত্যা না চালাতে এবং এটি প্রতিরোধ করতে ও চুক্তি অমান্যকারী দেশকে শাস্তি দিতে বাধ্য। চুক্তিতে গণহত্যাকে ‘একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কাজ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। 

গাজায় গতবছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৪২  হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নৃশংস হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে অন্তত ৯৭ হাজার ৭২০ জন।  নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।   

ইসরাইলের প্রধানমন্ত্রী থেকে সেনা কমান্ডার পর্যন্ত বিস্তর কর্তাব্যক্তি কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, হামাসকে নিশ্চিহ্ন না পর্যন্ত তাদের অভিযান থামবে না। কবে এই যুদ্ধ থামবে তার কোনো লক্ষণও নেই।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে আন্তর্জাতিক বিচার আদালতে। দক্ষিণ আফ্রিকার আবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের কার্যক্রমে গণহত্যার আচরণ স্পষ্ট।  তারা ফিলিস্তিনি জাতীয়তা, জাতিগত ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে হামলা করছে।

গণহত্যার অভিযোগে এটি আইসিজের সামনে দ্বিতীয় মামলা, এর আগে গাম্বিয়া রোহিঙ্গা জাতিহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। সে মামলা এখনো চলছে।  আর আইসিজে হল জাতিসংঘের শীর্ষ আদালত যা রাষ্ট্রগুলোর মধ্যে সমস্যার সমাধান করে। জাতিসংঘের সব সদস্য স্বয়ংক্রিয়ভাবে ‘আইসিজে’-এরও সদস্য।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না