নিজস্ব প্রতিবেদন ০২ নভেম্বার ২০২৪ ০৪:৩৩ পি.এম
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টির সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল বলে অভিযোগ করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জাতীয় পার্টি গণহত্যার আসামি৷ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমনের জন্য।
শনিবার (২ নভেম্বর) মালিবাগ মোড়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনডিএম'র মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে সেটাই জাতীয় পার্টির শক্তি৷ এদের নেতাকর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে ছাত্র-জনতার ওপর হামলা করবে৷ যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে৷
ববি হাজ্জাজ বলেন, আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে৷ কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনও রাজনৈতিক অধিকার থাকতে পারে না।
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি৷ কারো বিনোদনমূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে এদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনও স্থান হবে না।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএম'র কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলি, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ৷
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার