নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৫ ০৯:১৪ এ.এম
ছবি: সংগৃহীত
জাপান রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) শনিবার রক্ষণশীল ও জাতীয়তাবাদী নেতা সানা তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে।
এর মাধ্যমে ৬৪ বছর বয়সি এই রাজনীতিকের সামনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দ্বার উন্মুক্ত হলো।
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যেই তাকাইচিকে বেছে নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, বিভিন্ন বিরোধী দল বিদেশিদের ওপর কঠোর নীতি ও প্রণোদনা-সংক্রান্ত প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।
আগামী ১৫ অক্টোবর জাপানের পার্লামেন্টে নতুন নেতৃত্ব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ওই ভোটে তাকাইচি বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন। তবে এখনো তা নিশ্চিত নয়, কারণ গত বছর ইশিবার নেতৃত্বে এলডিপি ও তাদের জোট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়।
বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টি ফর দ্য পিপল ও অভিবাসন-বিরোধী সানসেইতোসহ নানা বিরোধী দল তরুণদের ভোট থেকে এলডিপিকে দূরে সরিয়ে নিচ্ছে।
দ্বিতীয় দফার ভোটের আগে তাকাইচি ভাষণে বলেন, “সম্প্রতি সারা দেশে কঠোর কণ্ঠস্বর শুনছি। জনগণ জানে না এলডিপি তাদের জন্য কী করছে। এই জরুরি পরিস্থিতির অনুভূতিই আমাকে প্রেরণা দিয়েছে। আমি চাই মানুষের দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগকে আশায় রূপান্তরিত করতে।”
নিজেকে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আদর্শে অনুপ্রাণিত বলে উল্লেখ করেন তাকাইচি। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিনিয়োগ চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনা রয়েছে। এই চুক্তি জাপানি করদাতাদের বিনিয়োগের বিনিময়ে শাস্তিমূলক শুল্ক কমিয়েছিল।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না