শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গণহত্যাকারী দল আ.লীগকে মাঠে নামতে দেওয়া হবে না : জিলানী

নিজস্ব প্রতিবেদন ২৭ এপ্রিল ২০২৫ ০৪:৪৩ এ.এম

গণহত্যাকারী দল আ.লীগকে মাঠে নামতে দেওয়া হবে না : জিলানী ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগকে কিছুতেই মাঠে নামতে দেওয়া হবে না। তাদেরকে মানুষ আর দেখতে চায় না। সম্প্রতি বিভিন্ন বাহানায় তারা মাঠে নামার চেষ্টা করছে এবং ফ্যাসিস্ট হাসিনার কিছু সুবিধাভোগী আওয়ামী মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টারের ডেমরা—রামপুরা সড়ক হয়ে সারুলিয়া বাজার, রানীমহল ব্রিজ, বড়ভাঙ্গা, হাজীনগর হয়ে স্টাফ কোয়ার্টার এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জীলানী।

এস এম জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে অস্থির পরিস্থিতি তৈরি করতে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। তাদের দোসরদের দিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ একটি জনপ্রিয় দল বিএনপিকে হেয় করার পাঁয়তারা করছে। এসব প্রোপাগান্ডার প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে ছিল এবং আছে। যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যকলাপ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ কর্তৃক গুলি করে ছাত্র-জনতাকে হত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করার দাবি জানাই।

ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ কমিটির তত্ত্বাবধানে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে হুমকি দিয়ে এলাকায় সাধারণ জনগণের মাঝে আতঙ্ক তৈরি করছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কিছু সুবিধাভোগী আওয়ামী মিডিয়া দ্বারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির আহমেদ, সহ-সভাপতি মো শফিউদ্দিন শফি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মো. মনির হোসেন মৃধা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. লিন্টু মুন্সী, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আমজাদ হোসেন, মো. মতিউর রহমান মন্টু, মো. মোসলেম উদ্দিন সাকিব, মো. সোহেল ভুঁইয়া।

৬৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরিফ হোসেন, সদস্য সচিব মো জুয়েল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন, ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব কাজী পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ৬৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, সদস্য সচিব মো. আলাউদ্দিন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ মোল্লা।

৬৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মো. রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা, ৭০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, সদস্য সচিব মো. সাদেক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রনি হোসেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১