নিজস্ব প্রতিবেদন ০৯ অক্টোবার ২০২৫ ০৮:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর কয়েকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোররাতের দিকে এই শব্দ শোনা যায়।
স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাটি সম্ভবত অজ্ঞাত কোনো বিমানের বিমান হামলার ফল। তবে এখন পর্যন্ত হামলার উৎস বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বিমান হামলার খবর তদন্ত করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো কিছু তথ্যে বলা হচ্ছে, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুলে হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সরকারি নিশ্চয়তা পাওয়া যায়নি।
এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, আফগানিস্তান নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তিনি জানান, আফগান কর্মকর্তারা টিটিপি সদস্যদের সীমান্ত এলাকা থেকে সরানোর জন্য পাকিস্তানের কাছে অর্থ দাবি করেছিলেন।
আসিফ বলেন, 'তারা আমাদের কাছে ১০ বিলিয়ন রুপি চেয়েছিল এবং বলেছিল, এই টাকা দিলে তারা টিটিপি সন্ত্রাসীদের সরিয়ে দেবে। কিন্তু অর্থ নেওয়ার পর তারা ফিরে আসবে না—এমন কোনো নিশ্চয়তা দিতে পারেনি।'
পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়ায় সম্প্রতি টিটিপির হামলায় ১২ সেনা সদস্য নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। সেই ঘটনার পরপরই কাবুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এখন নতুন করে প্রশ্ন তুলছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না