নিজস্ব প্রতিবেদন ০১ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০৭ পি.এম
ছবি: সংগৃহীত
বিশ্বের শীর্ষ গণহত্যা গবেষকরা সংযুক্ত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইএজিএস) সম্প্রতি ঘোষণা করেছে যে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। সংস্থার তিন পাতার প্রস্তাবে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের সংজ্ঞার ভিত্তিতে ইসরায়েলের ২২ মাসব্যাপী যুদ্ধকালীন কর্মকাণ্ডকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইএজিএস-এ প্রায় ৫০০ সদস্য রয়েছেন, যাদের মধ্যে অনেকেই হলোকাস্ট বিশেষজ্ঞ। ভোটে অংশ নেন সদস্যদের ২৮ শতাংশ এবং তাঁদের ৮৬ শতাংশ প্রস্তাবের পক্ষে ভোট দেন।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েল সুপারিকল্পিতভাবে গাজার স্বাস্থ্য, শিক্ষা ও ত্রাণ খাত ধ্বংস করেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার শিশু নিহত বা আহত হয়েছে, যা ফিলিস্তিনি জনগোষ্ঠীর টিকে থাকা ও পুনর্জন্মের ক্ষমতাকে বিপর্যস্ত করছে। এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদের পক্ষে ইসরায়েলি নেতাদের প্রকাশ্য সমর্থন এবং আবাসন ব্যবস্থার ব্যাপক ধ্বংসও তুলে ধরা হয়েছে।
প্রস্তাবে ইসরায়েলি নেতাদের বক্তব্যও উল্লেখ রয়েছে, যেখানে তারা গাজার জনগণকে ‘শত্রু’ হিসেবে দেখাচ্ছেন এবং অঞ্চলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, প্রস্তাবটি ‘হামাসের মিথ্যা তথ্য ও দুর্বল গবেষণার ওপর ভিত্তি করে তৈরি’ এবং এটিকে ‘আইন পেশার জন্য লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। তারা দাবি করেছে যে, আসলে ইসরায়েলই গণহত্যার শিকার।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিলেন। আইএজিএস এই হামলাকেও অপরাধ হিসেবে বিবেচনা করছে। তবে প্রতিশোধের নামে ইসরায়েল শুধু হামাস নয়, পুরো গাজার জনগণকেই লক্ষ্য করেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৩,৫৫৭ জন এবং আহত হয়েছেন ১,৬০,৬৬০ জন। এছাড়া জাতিসংঘ সমর্থিত খাদ্য পর্যবেক্ষক আইপিসি জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ চলছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। আদালত এখনও চূড়ান্ত রায় দেননি এবং ইসরায়েলকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের সময় দিয়েছে।
আইএজিএস জানিয়েছে, তাদের প্রস্তাব আন্তর্জাতিক আদালতের মামলায় সরাসরি প্রভাব ফেলবে না। তবে মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, এটি বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না