নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৪ ০৩:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
দায়িত্ব পালনে অবহেলার কারণে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বরিশালের পুলিশ সুপারের নির্দেশে শফিকুল ইসলামকে প্রত্যাহার করে (ক্লোজড) বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এদিকে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউড়ি বাড়ির ব্যক্তিগত দুর্গামন্দিরে তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শংকর দেউড়ি জানান, শুক্রবার ভোরে উঠে তাঁরা দুর্গাপ্রতিমাসহ তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলা অবস্থায় দেখতে পান। এসব প্রতিমার ভাঙা মাথা ও হাতগুলো নিচেই রাখা ছিল।
পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এটাকে ভাঙচুর বলা যায় না। মাথা খুলে পায়ের কাছ রাখা হয়েছিল। ভাঙচুর হলে তো পুরোটাই ক্ষতিগ্রস্ত হতো। এটা কীভাবে হলো, সেটা আমরা গভীরভাবে তদন্ত করছি। আমরা তদন্ত করে এর কারণ শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি, এটা বের হবে। মহালয়ার পর থেকে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত হয়েছিল। ওই মণ্ডপে তার কোনো কিছুই ছিল না। এ ক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেননি।’
পুলিশ সুপার বলেন, মণ্ডপে স্বেচ্ছাসেবক আছে কি না, তা মনিটরিং করার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু বাকেরগঞ্জ থানার পুলিশ সে দায়িত্ব পালন করেনি। তাই ওসি শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর জায়গায় পরিদর্শক গোলাম মোস্তফাকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩