নিজস্ব প্রতিবেদন ২৪ নভেম্বার ২০২৪ ০২:১০ পি.এম
ছবি: সংগৃহীত
পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে রিমান্ড দেন আদালত।
রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। এ ছাড়াও আরও দুটি পৃথক মামলায় তাকে (শোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। ওই দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, জামিনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী তারিখে জামিনের আবেদন করা হবে।
এর আগে গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা আছে।
মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা।
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ