নিজস্ব প্রতিবেদন ০৭ নভেম্বার ২০২৪ ০৩:৫৩ এ.এম
আন্দোলনে নিহত, ফুটফুটে কন্যা সন্তান
গত সোমবার (৪ নভেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে ওই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আল-আমিনের স্ত্রী মিম আক্তার। তবে বাবাহারা এই সন্তানকে নিয়ে কীভাবে টিকে থাকবেন সেই দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ওই মা।
স্বজন ও প্রতিবেশীরা জানান, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা আল-আমিন সপরিবারে বসবাস করতেন ঢাকার মহাখালী এলাকায়। তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন আল আমিন। গত ১৯ জুলাই দুপুরে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন আল-আমিন। ওই দিন বিকেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান তিনি। গর্ভাবস্থায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী মিম আক্তার। স্বামীকে হারানোর পর শ্বশুরবাড়ির কেউ খোঁজ নেননি বলে জানান স্বজনরা।
নিহত রনির শ্বশুর ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মো. কামাল হোসেন মাঝি বলেন, ‘মিম এইচএসসি পাস করেছে। মেয়েকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি। রনি বেঁচে থাকলে মেয়ের মুখ দেখে কতইনা খুশি হতেন। সন্তানের মুখ দেখা ও বাবা ডাক শোনার খুবই ইচ্ছে ছিল রনির।
আলামিনের স্ত্রী মিম জানান, ছেলে হলে আজান আর মেয়ে হলে রোজা নাম রাখার ইচ্ছে ছিলো আল আমিনের। তার ইচ্ছে অনুযায়ী মেয়ের নাম রাখা হয় রোজা আক্তার। তবে স্বামীর মৃত্যুর পর থেকেই অথৈ সাগরে ভাসছেন মিম। গর্ভবতী হওয়ার পর দীর্ঘ ৬ মাস বাবার বাড়িতেই ছিলেন তিনি। এখন নিজের পাশাপাশি সন্তানকে নিয়ে অসহায় বাবার পরিবারে বোঝা হতে চান না মীম। সরকার ও সংশ্লিষ্টরা যেন তার পাশে দাঁড়ায় সেই দাবি মিমের।
আন্দোলনে শহীদ আল-আমিনের স্ত্রীর দেখভালের কোনো কমতি রাখছেন না বলে দাবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোমান ইবনে আহাদ বলেন, ‘মা-মেয়ে উভয়ই সুস্থ আছে। শুরু থেকে তিনিসহ হাসপাতালের চিকিৎসকরা মিমকে সার্বক্ষণিক নজরে রেখেছেন। প্রসূতিকে সুস্থ রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সরকারি যত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, সব দেয়া হয়েছে।’
বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার বলেন, ‘সরকারি যত সাহায্য সহযোগিতা আছে তা যেন মিম ও তার সন্তান পায় সে বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মিমের কোনো চিন্তা নেই। তার পাশে উপজেলা প্রশাসন আছে।’
২০২৩ সালের এপ্রিল মাসে পারিবারিকভাবেই মিমের বিয়ে হয় আল আমিনের সঙ্গে। বিবাহের দেড় বছরের মাথায় স্বামী হারান মিম।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১