নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৫ ০৭:০৯ এ.এম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এখন অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাব-রেজিস্ট্রারের নাম নিয়ে অফিস স্টাফ এবং এক শ্রেণির দলিল লেখক প্রকাশ্যে ঘুষ আদায় করছেন। ফলে জমি কেনাবেচার জন্য আসা মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে জমি বিক্রেতার স্বত্ব নিশ্চিত করার জন্য পর্চা, খাজনা-খারিজ, এনআইডি, ছবিসহ আনুষঙ্গিক কাগজপত্র নিশ্চিত হওয়ার পর সরকারি রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দলিল মূল্যের সাড়ে ৭ ভাগ ও পৌর এলাকায় সাড়ে ৯ ভাগ হারে কর জমা দিতে হয়। তার পরই একটি দলিল সুষ্ঠুভাবে সম্পাদনের কথা; কিন্তু সেই নিয়ম অনেক সময় মানা হয় না।
কোনো কাগজের ফটোকপি থাকলে ১০ হাজার, একই দাতার একাধিক দলিল হলে ৩ হাজার, হেবা দলিলের ক্ষেত্রে ৩ হাজার, হেবার ঘোষণাপত্র এবং দানপত্রে আয়কর বা টিন সার্টিফিকেট না থাকলে ৫ হাজার, বিক্রেতার জমির পর্চায় বাবা, মার নাম থাকলে ৫ হাজার, দাদা, দাদি, নানা, নানির নামে পর্চা থাকলে ১০ হাজার, নামের সঙ্গে ডাক নাম যুক্ত থাকলে ৫ হাজার, বণ্টন নামা দলিল ও রেজিস্ট্রি বায়নার ক্ষেত্রে ৫ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হয়।
অভিযোগ উঠেছে, গত ২৮ সেপ্টেম্বর আয়েজউদ্দীন আজাদ নামক একজন জমি ক্রেতা মধুপুর সাব-রেজিস্ট্রি অফিসে জমি কেনার দলিল করতে গিয়ে চরম হয়রানির শিকার হয়েছেন।
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগে তিনি বলেন, মধুপুর পৌরশহরের মালাউড়ি মৌজার মুহাম্মদ আব্দুল মজিদের ৬ শতাংশ জমি কেনার জন্য নিয়মানুযায়ী সব সরকারি ফি ব্যাংকে জমার পর দলিল প্রস্তুত করে নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে কাগজপত্র জমা দেওয়া হয়।
দলিল দাতা ৮১ বছর বয়সী আব্দুল মজিদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে হুইলচেয়ারে করে দুপুর ১২টায় অফিসে নিয়ে আসা হয়। সাব-রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথকে দলিল সম্পাদনের বিষয়ে জানালে তিনি অফিসের নকলনবিশ জসিম উদ্দীনকে দাতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের দায়িত্ব দেন।
জমি ক্রেতা আয়েজউদ্দীন আজাদ বলেন, জমিদাতা আব্দুল মজিদ হুইলচেয়ারে বসে নকলনবিশ জসিম উদ্দীনের কাছে জমি বিক্রির বিষয়ে হ্যাঁ-সূচক জবাব দেন। কিন্তু নকলনবিশ জসিম উদ্দীন সাব-রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথের সঙ্গে পরামর্শ করে এসে জমি ক্রেতা আয়েজউদ্দীন আজাদকে জানান, দাতা শারীরিকভাবে যেহেতু অসুস্থ তাই দলিল সম্পাদন করতে সাব-রেজিস্ট্রারকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে।
জমি ক্রেতা ঘুষ দিতে অস্বীকার করলে সাব-রেজিস্ট্রার জমি নিবন্ধন করা যাবে না বলে সাফ জানিয়ে দেন। শুধু ঘুষ না দেওয়ায় তার দলিল সম্পাদন হয়নি বলে অভিযোগ তুলে আয়েজউদ্দীন আজাদ তদন্ত ও প্রতিকার দাবি করেন।
নকলনবিশ মো. জসিম উদ্দীন কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন।
সাব-রেজিস্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ বলেন, দাতা আব্দুল মজিদ শারীরিকভাবে অসুস্থ বলে আমি এক কর্মচারীর মাধ্যমে শুনেছি। তাই দলিলটি করা হয়নি। অফিসে কেউ ঘুষ নেয় না। কোনো অনিয়মও নেই। কেউ এমনটি করে থাকলে ব্যবস্থা নেব।
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১