নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০৪:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি বুকে, চোখে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতকাল রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে দেয়।
আরও বলা হয়েছে, তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।
প্রসঙ্গত, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত।
তিনি শিক্ষাজীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের (রহিমাহুল্লাহ) একজন ছাত্র। খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুম’আ কমপ্লেক্স, পল্লবীতে। একই সঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস-এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩