নিজস্ব প্রতিবেদন ১৯ ডিসেম্বার ২০২৪ ০৩:১০ এ.এম
ছবি: সংগৃহীত
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার পর তা ফেরত দেওয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ থানায় গেলে ঘুষের টাকা অন্যের মাধ্যমে ফেরত দিয়ে থানা থেকে সটকে পড়েন এসআই তরিকুল ইসলাম।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আগে বগুড়া সদর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি পিপি আবদুল বাছেদ পুলিশ সুপারকে জানালে এসআই তরিকুলকে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন তিনি।
বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ জানান, মঙ্গলবার রাতে সদর থানার এসআই তরিকুল শহরের জামিলনগর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।
পিপি আবদুল বাছেদ আরও বলেন, রুবেল আমার গ্রামের বাসিন্দা। বিকেলে তার এক আত্মীয় জানায় রুবেলকে থানা থেকে ছেড়ে দেয়ার সময় এসআই তরিকুল ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। এ খবর শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই তরিকুলকে ব্যবস্থা নিতে চেয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, রুবেলের নামে ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সঙ্গে থেকে সাধারণ ছাত্রদের ওপর হামলার অভিযোগ করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকেই তা করা হয়। এ কারণে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে।
৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি এসআই তরিকুল ৫০ হাজার টাকা নিয়ে পরে ফেরত দিয়েছেন। এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩