শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ

নিজস্ব প্রতিবেদন ১৩ নভেম্বার ২০২৪ ০৩:১০ পি.এম

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আশা করি, বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে।

তিনি বলেন, যদি দেখি, জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবে। তবে আমরা মনে করি, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের পাশে থাকবে। তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবে।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মওলানা ভাসানীকে নিয়ে মাহফুজ আলম বলেন, মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আর আমরা আশা করি, মওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে তা বাস্তবায়ন হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন। কোনো প্রভুত্বমূলক জায়গায় না থেকে দূরত্বটা যাতে কমিয়ে আনেন মাঠপর্যায়ের সব কর্মকর্তা, এ জন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সব কটিই প্রায় অকেজো। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে। এই অঞ্চলে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের পথ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২০২৪-এ এত রক্তের পরও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, ‘আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

এরপর সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তম‌ঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, কবি, ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাভা‌বিপ্রবির ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আকন্দ, ভাসানী ফাউন্ডেশ‌নের মহাস‌চিব মাহমুদুল হক শানু প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার নতুন করেন তিন জন যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরউদ্দিনকে নিয়ে বিতর্ক তৈরি হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা