নিজস্ব প্রতিবেদন ০৬ নভেম্বার ২০২৪ ০৪:৪৩ এ.এম
ছবি: সংগৃহীত
রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে পার্ট টাইমার হিসেবে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে গতকাল মঙ্গলবার থেকে ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন। এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন দুই শিফটে চার ঘণ্টা করে ডিউটি করবেন এসব শিক্ষার্থী। চার ঘণ্টা ডিউটি শেষে তাদের মাথাপিছু ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর মোড়, শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীরা সকাল থেকে কাজ শুরু করেন। শাহবাগ মোড়ে দেখা যায়, চার জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের গলায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ঝোলানো রয়েছে। ‘ইউনিভার্সিটি অব স্কলার’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ‘এই কাজ করতে তার খুব ভালো লাগছে। অন্তত নগরবাসীর সেবা করার সুযোগ পাচ্ছেন। মাত্র চার ঘণ্টা ডিউটি। এটাতে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। বরং একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।’
ফার্মগেট পুলিশ বক্সের কাছে ডিউটি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ। তিনি বলেন, ‘৫ আগস্টের পর সড়কে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাস্তায় ছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে ডিউটি করছি, ভালো লাগছে।’
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফট ভাগ করা হয়েছে। তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ডিউটি শেষে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা