রবিবার ০২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

শিক্ষাবোর্ডে তালা দিয়ে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদন ১৯ অক্টোবার ২০২৪ ০৯:৩৩ এ.এম

শিক্ষাবোর্ডে তালা দিয়ে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের আন্দোলন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন সদ্য প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষায় খারাপ করা পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন শুরু করেন তারা। এসময় বিভিন্ন কলেজের প্রায় শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। দুপুর ৩টা পর্যন্ত আন্দোলন চলমান ছিল। এসময় শিক্ষাবোর্ডের ভবনে তালা দিয়েছিল তারা।

তাদের অভিযোগ, বোর্ড কর্তৃপক্ষ মনগড়া ফল দিয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরও গণহারে ইংরেজিতে ফেল করানো হয়েছে। সিলেট বোর্ডে মাত্র দুই বিষয়ে পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংও সঠিকভাবে করা হয়নি।তারা আরও বলেন, তাদের চার বিষয়ে সাতটি পরীক্ষা হয়েছে। দুই বিষয় মিলে ৬৬ নম্বর পেলেই পাস। কিন্তু ৭৬ পাওয়ার পরও ফেল দেখানো হয়েছে। এটা কীভাবে সম্ভব? তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

নগরীর হাজেরা তজু ডিগ্রি কলেজের পরীক্ষার্থী দেবপ্রিয় বড়ুয়া কৌসিক বলেন, আমাদের চার বিষয়ের মোট ৭টা পরীক্ষা হয়েছে। দুই বিষয় মিলে ৬৬ নম্বর পেলেই পাস কিন্তু ৭৬ পাওয়ার পরেও ফেল দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

   

চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার নিলুফা কলেজের পরীক্ষার্থী মাসুম খান বলেন, আমি সব পরীক্ষা দিয়েছি। আমাদের অর্থনীতি বিষয়ের পরীক্ষা হয়নি। কিন্তু আমাকে ফেল করিয়ে দিয়েছে। বাংলা পরীক্ষা দেওয়ার পরেও আমাকে অনুপস্থিত দিয়ে দিয়েছি।

কয়েকজন অভিভাবক বলেন, এই ফল কোনোভাবেই মানেন না তারা। খাতা না দেখেই ফল ঘোষণা করা হয়েছে। অনেকের আইসিটি পরীক্ষা খুব ভালো হয়েছে।  তার পরও ফেল দেখানো হয়েছে। পদার্থবিদ্যায় ১১০ পাওয়ার পরও কেমনে ফেল দেখানো হয়? আবার বাংলায় ৭৫ পেয়েও ফেল! কর্তৃপক্ষ বলছে, এমসিকিউতে খারাপ করছে, তাই ফেল আসছে। 

বোয়ালখালীর আশুতোষ ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক শাহিদা আক্তার বলেন, দুই বিষয় মিলে কীভাবে মাত্র ৩ পায়? যেখানে আমার মেয়েটা সবসময়ই ভালো রেজাল্ট করে আসছে। এই রেজাল্ট কোনোভাবেই আমরা মানিনা। খাতা না কেটেই ওরা রেজাল্ট ঘোষণা করছে। বাচ্চাদের সঙ্গে অন্যায় করেছে। আইসিটি পরীক্ষা খুব ভালো হয়েছে তারপরও ফেল দেখিয়ে দিয়েছে। এটাকে কি সঠিক মূল্যায়ন করা বলে?’

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা বলেন, পরীক্ষায় খারাপ ফল করা কিছু শিক্ষার্থী আন্দোলন কর্মসূচি পালন করেছে। তারা পরীক্ষা খারাপ দিয়ে ফেল করলে বোর্ড কর্তৃপক্ষের তো কিছু করার নেই। কোনো শিক্ষার্থী একটা বিষয়ে খারাপ করলে সম্পূর্ণ ফল ফেল আসবে– এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, এখানে কারও কোনো হাত নেই। তার পরও যদি কারও মনে হয়– ভালো পরীক্ষার পরও ফল আশানুরূপ হয়নি, সে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা