শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদন ২৪ অক্টোবার ২০২৪ ০৪:৪১ এ.এম

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। এদিন আন্দোলনকারীদের ঘিরে উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। বঙ্গভবনের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, এপিবিএন ও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে বঙ্গভবনের মূল ফটকের সামনে এই দৃশ্য দেখা যায়। সকাল থেকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন। মোজাম্মেল মিয়াজি নামে এক শিক্ষার্থী বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কিন্তু এখন তিনি বলছেন, তার কাছে পদত্যাগপত্র নেই। এটা রাষ্ট্রপতির মিথ্যাচার। তিনি খুনি হাসিনার দালাল।” তিনি আরও জানান, "এই রাষ্ট্রপতি থাকলে দেশের মানুষের রক্ত চুষে খাবে। তাই তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা বঙ্গভবন ছেড়ে যাবো না।"

গত মঙ্গলবার দুপুর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ব্যানারের নেতাকর্মীরা। বুধবার এদিনের বিক্ষোভে তেমন কোনও সংগঠনের ব্যানার দেখা যায়নি। বিকাল ৪টার দিকে গণঅধিকার পরিষদের একাংশ তারেক রহমানের নেতৃত্বে বঙ্গভবনের সামনে আসার কথা থাকলেও তারা আসেনি। তবে বিকাল সাড়ে ৫টার দিকে 'জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের' ব্যানারে একটি মিছিল বঙ্গভবনের সামনে আসে। তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেয় এবং ২০ মিনিট বিক্ষোভ করে মিছিলটি চলে যায়।

ফোরামের যুগ্ম সম্পাদক সোহেল রানা বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার দোসর ও মনোনীত ব্যক্তি। ছাত্র-জনতার সরকারের তাকে থাকা অধিকার নেই। অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। সাহাবুদ্দিন খুনি হাসিনার দোসর হলেও আমাদের রাষ্ট্রপতি। তাকে সম্মান করতে হবে। তাই তাকে বলছি, আপনি সসম্মানে চলে যান। অন্যথায় জনগণ আপনাকে ছাড়বে না।”

সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনের সামনে কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। ইব্রাহিম সাব্বির নামে এক শিক্ষার্থী জানান, তারা এখানে সারা রাত অবস্থান করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না।

সায়েদাবাদ থেকে আসা গৃহিণী জাহানারা বলেন, “আমি শিক্ষার্থীদের সাপোর্ট দিতে এসেছি। খুনি হাসিনার নির্বাচিত কোনও ব্যক্তিকে জনগণের সরকারে রাখা যাবে না। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের মানুষ মারছে। তার উচিত সম্মান নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা।”

 

বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বঙ্গভবনের প্রধান ফটকের সামনে কাটাতারের ব্যারিকেড বসানো হয়েছে যাতে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে না পারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১