নিজস্ব প্রতিবেদন ২৯ মার্চ ২০২৫ ০৪:৪২ এ.এম
ছবি: সংগৃহীত
রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে স্টেশন এলাকা থেকে ওই নারীকে আটকের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।
পুলিশ জানায়, শুক্রবার রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর পরেই স্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।
তাৎক্ষণিকভাবে আদুরী বেগম নামে ওই নারীর বাড়ি কোথায় তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আদুরী বেগম নামের ওই নারী নগরীর তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম তাকে আশ্রয় দেন। রাত পার করে শুক্রবার সারাদিনও তিনি অবস্থান করেন এবং সন্ধ্যায় আশিকুলের বাড়িতে ইফতার করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী আশিকুলের সন্তানসহ পার্শ্ববর্তী বাড়ির ৬ থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। বাকি তিন শিশুর বাবার নাম মমিনুল, শফিকুল ও রফিকুল। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় ঘটনাটি। এর পরেই রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় চার শিশুসহ ওই নারীকে আটক করে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা চার শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। চার শিশুকে ইতোমধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু উত্তেজিত জনতার কারণে অপহরণকারী ওই নারীকে নিরাপদে থানায় নেওয়া সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। উত্তেজিত জনতা ওই নারীর বিচার দাবিতে ভিড় করে আছেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩