নিজস্ব প্রতিবেদন ২৯ ডিসেম্বার ২০২৪ ১২:৪১ পি.এম
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মানসম্মত গবেষণা পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিভিন্ন সরকারি কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে প্ল্যাজারিজম চেকার সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।অধ্যাপক মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কলেজে গবেষণাকর্ম পরিচালিত হচ্ছে। এটি দেশ ও জাতি গঠনের জন্য আশাব্যঞ্জক। তিনি এসব গবেষকদের উৎসাহ দেওয়া, গবেষণালব্ধ জ্ঞান ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
সভায় গবেষকরা গবেষণা পরিচালনায় সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলা, গবেষণার ফলের ওপর প্রকাশনা বের করা, সরকারি কলেজের শিক্ষকদের পিএইচডি করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে গবেষণার বিষয়ের সামঞ্জস্য নিরূপণ, সমাজে এসব গবেষণার প্রভাব মূল্যায়ন, বাংলা ভাষায় লেখা গবেষণায় চৌর্যবৃত্তি রোধে উপযুক্ত সফটওয়্যার ব্যবহার, পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান যাচাইয়ে ইউজিসির মনিটরিং জোরদার করাসহ একগুচ্ছ পরামর্শ দেন।
সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নেভিন ফরিদা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান সভাপতিত্ব করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা